ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শাজাহানপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকালে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বড় নগর গ্রামে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফেরদাউসি হক সুমী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন মনিটরিং টিমের আড়িয়া, খোট্টাপাড়া ও আমরুল ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডল। আরও উপস্থিত ছিলেন মনিটরিং টিমের সদস্য মহাতাব উদ্দিন সন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা এবং উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার, নাজমা বেগম, ফরিদা আক্তার, কাজলী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ, স্থানীয় নারী নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

লেখক