ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর মামুনাবাদে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মামুনাবাদ বাইপাস সংলগ্ন বোয়ালিয়া জগৎসিংহপুর এলাকায় খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মোজাদ্দেদে মিয়াত, মাযহারুস সুন্নাহ হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ (র.)-এর খলিফা, তাফসীরে মাযহারীর সহঅনুবাদক এবং মামুনাবাদ খানকা শরীফের কামেলে মোকাম্মেল পীর সাহেব মুফতী মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন মাদ্দাজিল্লুহুল আলিয়া।

মাহফিলে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন। মকতুবাদ শরীফ পাঠ ও ওয়াজ নসিহতের মাধ্যমে ধর্মীয় আলোচনা শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লেখক