ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের নওজোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন এবং তাকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে উল্লেখ করেন।

এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটন ও বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

লেখক