ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নবীনগরে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আবু হাসান আপন, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, নাজমুল হক সেকিল, সহ সভাপতি ফুল মিয়া, আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, জেলা বিএনপির সদস্য মোঃ রহমত উল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মুজিব, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সম্পাদক নাজমুল হক নিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী, মোহাম্মদ ইউনুস, মহসিন, নুরুল আমিন নুরু, মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সহ অর্থ সম্পাদক মোবারক হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক মুকসুদ আলী খান, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফারুক আহমেদ, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর বি এন পি র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, মুনাব্বর হোসেন, জসীমউদ্দীন, নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল, পৌর স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব জসীমউদ্দীন, উপজেলা তাতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, মহিলা দলের সাধারণ সম্পাদিকা মিনারা বেগম, সাংগঠনিক সম্পাদক লাকি আক্তারসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, নবীনগর পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একতা ও একাগ্রতার মাধ্যমে বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্দ্বিধায় ‘ধানের শীষ’ প্রতিকের পক্ষে মাঠে কাজ করার জন্য উৎসাহিত করেন।

লেখক