ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

সুজন বগুড়াঃ

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রবিবার (২১ডিসেম্বর) বেলা ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,বগুড়া ৭ নির্বাচনী কমিটির সমন্বয়ক, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন।
তাঁর পক্ষ থেকে আজ মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় জেলা বিএনপি এবং শাজাহানপুর-গাবতলী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মনোনয়নপত্র উত্তোলন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বগুড় বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক।

লেখক