ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

৪২ বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছে শাজাহানপুর উপজেলা বিএনপি।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের কার্যালয়ে প্রয়োজনীয় স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির নেতা আব্দুর রহিম পিন্টু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, বজলুর রহমান নিলু, মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর চেয়ারম্যান, ইদ্রিস আলী সাকিদার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিরুল,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার ও সাধারণ সম্পাদিকা সুমি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকালে গাবতলী উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আরেক দফায় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ৩১ হাজার। দলীয় প্রধানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

লেখক