ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

সুজন, শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ৬টি উপজেলার মোট ১০টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো সোনাতলা ফাজিল মাদ্রাসা, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খোট্রাপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, রানীর হাট উচ্চ বিদ্যালয়, সামিট স্কুল অ্যান্ড কলেজ, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এ বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪,৯৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ, পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব, সাবেক মহা-পরিচালক সাইয়্যেদুল আলম, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহম্মেদ, সাবেক পরিচালক আতাউর রহমান, সদস্য সচিব তৌফিকুল তাকী, রেজিস্ট্রার মানিক মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন, কোষাধ্যক্ষ তালিবুল হাবিব, সার্কুলেশন সম্পাদক লুৎফর রহমান ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ বলেন,
“দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি মেধা অন্বেষণ ও স্বপ্ন গঠনের প্রথম ধাপ। একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে শিক্ষার ওপর। আর শিক্ষা তখনই অর্থবহ হয়, যখন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ পায়। এই লক্ষ্যকে সামনে রেখেই দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আগামীতেও দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ—এই স্বপ্ন নিয়েই আমাদের পথচলা।”

লেখক