ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

আত্রাইয়ে গ্রাম উৎসবে ফিরল হারানো ঐতিহ্য

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের মাঠে ‘গ্রাম উৎসব’ ব্যানারে এ আয়োজন করা হয়।

গ্রামের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বদন ও মোরগ যুদ্ধ, তিন পায়ে দৌড়, বস্তা দৌড়, মিউজিক্যাল বালিশ ও হাঁড়ি ভাঙাসহ নানা ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করাই এ উৎসবের লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লেখক