ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

গাবতলী সদর ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের মোট ১১০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাবতলী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাদল সরকার। এ সময় তিনি বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সর্বদা আন্তরিক ও সচেষ্ট রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হিসাব সহকারী সবুজ আহম্মেদ, ইউপি সদস্য মো. পাতা প্রামানিক, মোছা. মর্জিনা বেগম, মো. এনামুল, মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

লেখক