ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শাজাহনপুরে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

সুজন, শাজাহানপুর বগুড়াঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমানের হাতে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

মনোনয়নপত্র দাখিলকালে এনামুল হক শাহীন বলেন,
বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। বগুড়া-৭ আসনের সর্বস্তরের মানুষ তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু সাহিন সানিসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা পরিষদ চত্বরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার অনুষ্ঠানে অংশ নেয় নেতৃবৃন্দ।

লেখক