সুজন, শাজাহানপুরঃ
বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ১ জানুয়ারি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করা হয়।
বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ঢাকাস্থ বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল রহমান রিমন, ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্য আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক আরমান মন্ডলসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।