ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আত্রাইয়ের বান্দাই খাড়া জামায়েত ইসলামের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগার আত্রাই হাট কালু পাড়া ইউনিয়নের বান্দাই খাড়া বাংলাদেশ জামায়তে ইসলামের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দাই খাড়া বাজারের সভাপতি মো. আসলাম হোসেন সজলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট কালু পাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মো. শওকত হোসেন রিক্তা।

বক্তব্যে মো. শওকত হোসেন রিক্তা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সব সময় ন্যায়ের পথে থাকে । সব সময় সত্য কথা বলে । আমরা চাঁদাবাজ সন্ত্রাস মিথ্যাবাদীদেরকে কখনোই প্রশ্রয় দেয়নি এবং দেবো না।

তিনি বলেন, জনগণ এখন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করছেন। আগামীতে
আমরা সাধারণ জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের সময় গুম-খুন, অনেক নির্যাতনের শিকার হয়েছে সাধারণ জনগণ। আমি বলতে চাই আপনারা কোনো সন্ত্রাসকে ভয় পাবেন না । এখন আমাদের সময় এসেছে সুন্দর ও সুষ্ঠু একটি দেশ গড়ার। সেই জন্যই আমি বলছি, আপনারা আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

লেখক