ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

সুন্দরগঞ্জে স্বামীর সহযোগিতায় গনধর্ষণের শিকার নারী।

মোঃ আহসান হাবীব নাহিদ,স্টাফ রিপোর্টারঃ-
ঢাকা থেকে স্বামীকে খুঁজতে গাইবান্ধার সুন্দরগঞ্জে আসা এক নারীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ওই নারীর স্বামী কামরুল ইসলাম সাজু ও পৌরসভার কাউন্সিলর সহ সাতজনের নাম উল্লেখ করেছেন। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যায় ঐ নারী চার দিন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গত ২৩ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। তার বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলায়। পূর্বপরিচয়ের সূত্র ধরে ৭-৮ মাস আগে ঢাকার জিরাইল এলাকায় কামরুল হাসান সাজুর সঙ্গে তার বিয়ে হয়। সাজু সুন্দরগঞ্জ পৌরসভার কলেজপাড়ার রহিম মিস্ত্রির ছেলে। গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাতে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই নারী। পরদিন মঙ্গলবার বিকালে গাইবান্ধা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর ওই নারী ঢাকায় ফিরে যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযুক্ত সাজু ও কাউন্সিলার ছাড়া অন্যদের নাম তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।

ওই নারীর অভিযোগ, বিয়ের পর স্বামী সাজুর সঙ্গে ঢাকায় থাকতেন তিনি। কিন্তু স্বামী সাজু ঈদুল আজহার আগে বাসা থেকে ফ্রিজসহ দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। গত ৬ জুলাই ঢাকা থেকে স্বামীকে খুঁজতে সুন্দরগঞ্জে আসেন তিনি। পরে স্থানীয়দের জিজ্ঞাসা করে স্বামীর বাবার ভাড়া বাসার ঠিকানা খুঁজে বের করেন। কিন্তু ওই বাসায় ঢুকতে না দিয়ে স্বামী সাজু তাকে অন্য একটি বাসায় নিয়ে যান। ওই বাসায় কাউন্সিলর এসে বিয়ের কাগজ দেখতে চেয়ে তাকে ধর্ষণ করেন। এছাড়া স্বামী সাজুর সহযোগিতায় অন্য আসামিরা তাকে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন।

লেখক