ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরে বালিকা উচ্চবিদ্যালয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুজন শাজাহানপুরঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানির আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিকালে তার আপসহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণা জোগায়। তাঁর ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক মাসুম, আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি বিপুল রানা মোল্লা, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি নেতা আহসান হাবীব সাগর, আব্দুল লতিফ চঞ্চল, তরিকুল ইসলাম, উজ্জ্বল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মরহুমা নেত্রীর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করেন।

লেখক