ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক ও শিক্ষিকাদের ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত।
নওগাঁর আত্রাইয়ে গতকাল রবিবার ১১ জানুয়ারি ২০২৬ সকাল ১০ টা হতে ১টা পর্যন্ত উপজেলা মসজিদে নৈতিক ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত।

এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃআকবর হোসাইন।
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷

ক্লাস্টার সভা পরিচালনা করেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশনের মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।

ক্লাস্টার ট্রেনিং শেষে সভাপতির বক্তব্যে ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন বলেন, আপনারা ক্লাস্টার ট্রেনিং এসে প্রশিক্ষণ নিবেন এবং এতে যে জ্ঞান অর্জন করবেন তা সকল শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন তাহা হলে এ ক্লাস্টার ট্রেনিং স্বার্থক হবে। আপনাদের কেন্দ্রের মান বৃদ্ধির জন্য ক্লাস্টার ট্রেনিং প্রশিক্ষণ করা অতীব জরুরি আপনারা ক্লাস্টার ট্রেনিং কখনো ছাড়বেন না। তিনি আরও বলেন আপনারা নিয়মিত কেন্দ্র চালাবেন ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিবেন প্রতিটি ছাত্র-ছাত্রীদের কোরআনের সবক দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আমরা সবাই অংশগ্রহণ নিবো, সমাজে বাল্য বিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং,জঙ্গিবাদ দুর করার জন্যে চেষ্টা করব, এ ছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে তিনি  আলোচনা করেন। অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যাণ কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করেন।

লেখক