ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

বগুড়া-২ (শিবগঞ্জ) তালু, জিন্নাহ ও মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

শরিফুল ইসলাম রাকিব , বিশেষ প্রতিনিধিঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।
এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির অভিযোগে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরবর্তীতে রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে পৃথকভাবে আপিল করেন। আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে মো. রেজাউল করিম তালু, শরিফুল ইসলাম জিন্নাহ এবং মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লেখক