ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে নকআউট ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার সংবাদ শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. নাজিরুল ইসলাম নাজিরের সার্বিক ব্যবস্থাপনায় মানিকদিপা চারমাথা সোনালী বাজারে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও দলিল লেখক ইউপি সদস্য আব্দুল বাসেত রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকদিপা পদ্মপাড়া গ্রামের তরুণ সমাজসেবক মনিরুজ্জামান মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, গ্রামাঞ্চলে খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের পাশাপাশি ক্যারাম বোর্ডও একটি জনপ্রিয় খেলা। প্রত্যন্ত এলাকায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়।

টুর্নামেন্টকে ঘিরে গ্রামবাংলার সব বয়সের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টানা তিন ঘণ্টা কোনো বিরতি ছাড়া চলা উদ্বোধনী ম্যাচে ছিল টানটান উত্তেজনা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

উদ্বোধনী ম্যাচে মানিকদিপা পদ্মপাড়ার সাব্বির আহমেদের দলকে ২–১ গেমে পরাজিত করে খোদাবন্দবালা গ্রামের আরিফুল ইসলামের দল বিজয় অর্জন করে। ম্যাচটি পরিচালনা করেন আব্দুল হাকিম। সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম আরিফ, আব্দুল হালিম, আবু কালাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

লেখক