ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার রাজারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি আসরের নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মজ্জুর কাদের মন্টু, মাহাতাব উদ্দিন সন্টু,শাহ আব্দুর রহমান, মোজাফফর রহমান, হাবিবুর রশিদ হাবিব, আব্দুল্লাহ ছোটন, মুশফিকুর রহমান মামুন, বিপুল রানা মোল্লা, সরকার মুক্তাসহ আমরুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

লেখক