ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে সকালে হাটার সময় বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ই জানুয়ারী) ভোরে টঙ্গী-নরসিংদী-ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষক নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উটে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাঁটার এক পর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ই তাঁর মৃত্যু হয়। শিক্ষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক