ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেন সজল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে নিজ দোকানের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের হাতে তিনি কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণকালে মোঃ আসলাম হোসেন সজল বলেন, তীব্র শীতে খেটে খাওয়া ও গরিব-দুঃখী মানুষের কষ্ট লাঘব করতেই এই ক্ষুদ্র প্রয়াস। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বান্দাইখাড়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লেখক