ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দিনাজপুর–৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র পদপ্রার্থী রেজওয়ানুল হকের গণসংযোগ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য (স্বতন্ত্র) পদপ্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন।

আজ (২৪ জানুয়ারি) শনিবার সকালে তিনি পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তালা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজ-খবর নেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

গণসংযোগকালে আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন তালা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাঁরা তালা মার্কার পক্ষে স্বতঃস্ফূর্ত রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন বলে মনে হয়েছে। নিরাপদ ও সু-শৃঙ্খল দিনাজপুর-৫ আসন গড়তে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

লেখক