সুজন শাজাহানপুর বগুড়াঃ
৪২ বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোর্শেদ মিলটন।
রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও শাজাহানপুর উপজেলার ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল হক শাহীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানী, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
গণসংযোগে মোর্শেদ মিলটন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, “শাজাহানপুর–গাবতলীর মানুষের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটেই আমি বিজয়ী হয়ে জনগণের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পরে এলাকায় এমন প্রাণবন্ত গণসংযোগ হয়েছে, যা নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলেছে।
দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে জনমত আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।