ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

নওগাঁর রাণীনগরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  

নওগাঁর রাণীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

নওগাঁর রাণীনগর উপজেলা সকাল থেকে বিভিন্ন হাট বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন নওগাঁ ৬ আত্রাই, রাণীনগর এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন জনগণের পক্ষে রাজনীতি করছে।”

তিনি সবার কাছে দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন।

সভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।

লেখক