ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা।

নওগাঁর আত্রাইয়ে দিন দিন খেজুর গাছের সংখ্যাগুলো কমতেছে।যে গাছগুলো আছে তাতেও তেমন আবার রস মিলছে না।বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকিলেও যোগান নেই।কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট।চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার গুলোতে।যার ফলে আসল ভালো খেজুর গুড়ের স্বাদ হতে আমাদের প্রজন্ম বঞ্চিত হচ্ছে এখন।নওগাঁর আত্রাই উপজেলার গাছি ময়েন উদ্দীন জানান, তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন।

বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছেন না। উপজেলার মির্জাপুর গ্রামের গাছি আব্দুল মান্নান বলেন,বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে। এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা।ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছেন না।এলাকায় গাছ অনেক কমে গেছে। যা আছে তাতেও আগের মত রস হয় না।

লেখক