ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার ব্যানারে এক ঘন্টা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মচারীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.এমদাদুল হক, উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সঞ্চয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস, হারবাল সহকারী মো.মহতাব, সিনিয়র স্টাফ নার্স মো.রেজওয়ান আল মাহমুদ প্রমূখ।

লেখক