ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদের ব্যাপক প্রচার-প্রচারণা

সুজন, শাজাহানপুর (বগুড়া):

বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ী হাট বন্দরে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় নেতৃবৃন্দ হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন,
“বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি গণমানুষের দল। আজ তারেক রহমানের নেতৃত্বে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে। এই সংগ্রাম সফল করতে হলে বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, “মোরশেদ মিল্টন একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ ও মানুষের সুখ-দুঃখের সঙ্গী। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।”

গণসংযোগে আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

লেখক