মো. হিমেল মিয়া, মনোহরদী নরসিংদীঃ
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর নামাপাড়ায় ৭ ফেব্রুয়ারি শনিবার সকালে মনোহরদী–বেলাবো আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।
উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আকরাম হোসেন বকুল, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা তাঁতী দলের শাহাবুদ্দিন মেম্বার, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সভাপতি ফোরকান মিয়া, যুবদল নেতা রুহুল আমিন শৈকতসহ রাসেল, আসাদুজ্জামান আসাদ, এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।