ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ধানের শীষে ভোট চেয়ে সুজাবাদে বিএনপির প্রচারণা ও দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রাম কেন্দ্র বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত প্রচারণা মিছিলটি সুজাবাদ উত্তরপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া, চকপাড়া, রাজধানীপাড়া, পশ্চিমপাড়া, সারিয়াকান্দিপাড়া, দওপাড়া, সড়কপাড়া ও নতুনপাড়া এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সুজাবাদ উত্তরপাড়া ঈদগাহ মাঠে এসে শেষ হয়। সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বগুড়া শহর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তালেব বাদল সরকারের পরিচালনায় এবং যুব বিষয়ক সম্পাদক ফোরকান হোসানের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ফয়সাল হোসাইন লাবন ও উজ্জ্বল খান, সুজাবাদ গ্রাম কেন্দ্র বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

লেখক