ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইগাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি অর্জন করেছিল ভাষার অধিকার। আজ এই দিনে গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই

মানুষ ছুটে আসে শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক ও অহংকারের প্রতীক এই মিনার।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর ঝিনাইগাতী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা বিএনপি, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, বন বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা ঝিনাইগাতী , মহারশি সাহিত্য পরিষদ’ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ গণমাধ্যমকর্মীরা।

লেখক