ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাজাহানপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। তিনি ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, ইদ্রিস আলী সাকিদার, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন মাস্টার দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ুম,বাদশা আলম, কামরুজ্জামান রাজা, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ,বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, বাংলা ভাষার স্বীকৃতির জন্য আত্মদানকারী শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পেয়েছে। বক্তারা মাতৃভাষার সঠিক চর্চা ও বিকাশে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় নেতা। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

লেখক