ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

দীর্ঘদিন পর শাজাহানপুরে আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দীর্ঘ ১৯ মাস পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর থেকেই কার্যালয়ের ওপরে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভোররাতে একটি জিআই পাইপের মাধ্যমে ছাদের ওপর পতাকাটি টানানো হয়।

এ বিষয়ে ঘটনায় উপজেলা যুবলীগের সি: সহসভাপতি আলী ইমাম ইনোকি জানান
বিভিন্ন মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন নন এবং তাদের মনোবল অটুট রয়েছে। তিনি আরও বলেন, নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়; রাজনীতি করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, “পতাকা উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

লেখক