ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ,জেড,এম রেজওয়ানুল হক এমপির সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ এম,এ ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নের্তৃবৃন্দ, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় পরিচয় পর্ব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সর্বোপরি এলাকার উন্নয়নে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং এলাকার সার্বিক উন্নয়েন সহযোগিতার বিষয়ে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

লেখক