ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বেতাগীতে নুরুল ইসলাম মণির চিফ হুইপের নতুন দায়িত্বে আনন্দ মিছিল

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে তার নতুন দায়িত্ব পালনে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বইছে।

নিয়োগের খবরে বেতাগী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্য যন্ত্র বাজিয়ে মঙ্গলবার ( ৩ ফ্রেরূয়ারি) দুপুরে ও এর আগে সোমবার সন্ধ্যায় বেতাগীতে আনন্দ মিছিল বের করে।

দুপুরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের ৭ নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বরগুনা-২ আসনের গর্ব আলহাজ্ব নুরুল ইসলাম মনি চিপ হুইপ নির্বাচিত হওয়ায় এলাকাবাসী গর্বিত ও আনন্দিত। এ জন্য তারা উপজেলা ও পৌর বিএনপির পক্ষথেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ আংশ গ্রহণ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

লেখক