ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণর্ব্যাক্ত করলেন –মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সকল শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) রেলওয়ে স্টেশনের ৫ নং প্ল্যাটফর্ম  চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিয়াম। ​ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান সিয়াম আগামী পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণঃর্ব্যাক্ত করেন। তার এই ঘোষণায় উপস্থিত জনতা এবং শ্রমিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে তাকে সমর্থন জানান। এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আগামী নির্বাচনে তার পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জোরালো প্রতিশ্রুতি দেন। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শাহিনুর আলম (শাহিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির রুবেল। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ গিট্টু সহ দৈনন্দিন শ্রমিক দল, ভ্যান শ্রমিক দল, মুচি শ্রমিক দল, কুলি শ্রমিক দল এবং উপজেলা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ​

তারা তাদের বক্তৃতায় বলেন, ‘শ্রমিকদের অধিকার রক্ষা এবং পার্বতীপুর পৌরসভার সার্বিক উন্নয়নে তরুণ নেতৃত্বের কোনই বিকল্প নেই। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাধারণ শ্রমিক ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমন, রাকিব, মনু, বাবু ও পারভেজসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দগণ।

লেখক