ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল

খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদ নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল-এর নাম এখন বেশ জোরেশোরে শোনা যাচ্ছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ও জনপ্রিয়তার কারণেই তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনা হচ্ছে বলে তারা জানান।
এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে এস এম নূরুল আমিন বাবুল কয়রা সদর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠ গোছাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুলের নাম এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

লেখক