ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

দিকদাইড় ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

বগুড়ার সোনাতলা উপজেলার দিকদাইড় ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বুধবার ১৮ মার্চ সকালে ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মেদ পরিবারের উদ্যোগে দিকদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল হক টুল্লুর ব্যবস্থাপনায় প্রায় ৫০০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। দিকদাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় আলহাজ্ব মোঃ সহিদুল হক টুল্লু বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বিতরনে অনুষ্ঠান উপস্থিত ছিলেন চেয়ারম্যানের ছেলে ইন্জিনিয়ার মোঃ সাদিকুল হক ।

উপহার সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী সৈয়দ পরিবার দীর্ঘদিন ধরে দিকদাইড় ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

লেখক