ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

মো. ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে  আত্রাই প্রেসক্লাবের আয়োজনে নওগাঁ-০৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই প্রেসক্লাবের নব গটিত কমিটির  আহ্বায়ক  আল আমিন মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হক নাহিদের  এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের নব-নির্বািচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংশ্লিষ্ট উপজেলার উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট।

এসময়  আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক ও কামরুল হাসান সাগর, হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, জাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার সরদারসহ আত্রাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিদেরকে আত্রাই  প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল  ও প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আত্রাই প্রেসক্লাবকে সমসাময়িক বিষয় নিয়ে খবর প্রকাশে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন আত্রাই প্রেসক্লাবের পথ চলা দীর্ঘ দিনের। আত্রাইয়ে এটি  পুরোনো প্রতিষ্ঠান মিডিয়া জগতে যারা কাজ করে তারা সমাজের আয়না স্বরূপ। আমি আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি।

লেখক