ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

পার্বতীপুর সরকারী কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে বিদায় সংবর্ধনা জানালো কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ (৩১ মার্চ) মঙ্গলবার বেলা ১ টা ৩০ মিনিটে পার্বতীপুর সরকারী কলেজ মিলতায়নে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল ও অন্যান্য অতিথিকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের আহবায়ক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মঞ্জুর মোর্শেদ, দর্শন বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিদায়ী অধ্যক্ষের সহ-ধর্মিনী ও বদরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা ফেরদৌসী বেগম এবংঙ পার্বতীপুর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক জাহেদুর রহমান প্রমুখ। আলোচনা শেষে কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে ক্রেস্ট, কুরআন শরীফ, মূল্যাবান পোশাক ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনায় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মশিউর রহমান। 

লেখক