ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

বগুড়া শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার ( ১ এপ্রিল ) সকালে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১৯৭ জন সুবিধাভোগীদের এ চাল বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মোওালিব এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব কুমার, ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), নুরুল ইসলাম পলাশ, শাহীনুর আলম, হায়দার আলী মন্ডল, তাববিরুল ইসলাম শাহীন, রেজাউল করিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম, মোছাঃ রোমানা আক্তার এবং খুশির্দা আক্তার খুশি।

চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল হালিম, শ্রী রনজিত কুমার, মুকুল হোসেন, দুলাল চন্দ্র ও শ্রী রামধনি।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব বলেন, “সরকারের ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দুস্থ ও অসহায় নারীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা স্বচ্ছতা ও ন্যায়ের সাথে প্রতিটি সুবিধাভোগীর হাতে চাল পৌঁছে দিচ্ছি। এই চাল তাদের ঘরে কিছুটা হলেও স্বস্তি আনবে। ভবিষ্যতেও সরকারের এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে।”

তিনি আরও বলেন, “দুস্থ নারীদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় এই কর্মসূচি আরও সুন্দরভাবে পরিচালনা করতে চাই।”

লেখক