ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

মনোহরদীর চর আহম্মদপুরে হযরত পীরে কামেল হাবিজ পুলিশের ৬৯তম উরস মোবারক অনুষ্ঠিত

মো. হিমেল মিয়া,
মনোহরদী নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আহম্মদপুরে হযরত পীরে কামেল হাবিজ পুলিশের মাজার প্রাঙ্গনে দুই দিনব্যাপী ৬৯তম বাৎসরিক উরস মোবারক, মেলা ও ভান্ডারী গান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ও ১১ এপ্রিল (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত এই উরস মোবারকে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো মাজার প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলিফ হোমিও ল্যাবরেটরীজের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এম এইচ কবির।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল। এছাড়াও উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়ল, খিদিরপুর ইউনিয়নের প্রস্তাবিত ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান তামিম, শাহিন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, আধ্যাত্মিক আলোচনা, ভান্ডারী গান এবং আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও উরস মোবারকটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

লেখক