ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে করে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা।

বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। গাছে নিয়মিত স্প্রে করা, পোকামাকড় দমন, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় ভিটামিন প্রয়োগসহ নানা কাজে দিন কাটছে তাদের।

চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাজারমূল্য নিয়েও রয়েছে কিছুটা শঙ্কা।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক পরিচর্যা ও পরামর্শ অনুযায়ী বাগান পরিচালনা করলে ভালো ফলন পাওয়া সম্ভব হবে। এজন্য কৃষকদের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

লেখক