ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজে বিল পাসে উৎকোচ দাবির অভিযো

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা ঃ

 গাইবান্ধার সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজে বিল পাস করাতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে উৎকোচ দিতে হবে—এমন দাবি তুলে ৩৮ জনের কাছ থেকে প্রতিজনের নিকট ৩০ হাজার টাকা করে দাবি করেছেন বলে কলেজের প্রিন্সিপাল জয়নুল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্টদের বিল দ্রুত নিষ্পত্তির কথা বলে এই অর্থ দাবি করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে প্রিন্সিপাল জয়নুল আবেদীনের মুঠোফোনে (০১৭৪৩-৯৪১৪২২) যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও কাছে কোনো টাকা দাবি করিনি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

লেখক