ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

রাতভর প্রশাসনকে “ম্যানেজ” করে চলছে খয়বরের অবৈধ মাটি ব্যবসা

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা ঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে অবৈধ মাটি উত্তোলন।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে “ম্যানেজ” করেই রাতভর এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন খয়বর নামের এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দোপাঠানোছা গ্রামের শাহ আলম (মেম্বার)-এর বাড়ির সংলগ্ন এলাকা থেকে প্রতিদিন গভীর রাতে শুরু হয় মাটি কাটার কাজ।

রাত ১২টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে।

উত্তোলিত এসব মাটি সাদুল্লাপুর শহরের মরহুম আবু তালেব মোড় হয়ে প্রধান সড়ক দিয়ে পরিবহন করে জামালপুর ইউনিয়নের তরফবাজিত এলাকার রাজু মিয়ার ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। ফলে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ অবৈধ সিন্ডিকেট, যা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এলাকাবাসীর দাবি—রাতভর ভেকু ও মাহেন্দ্র (কাঁকড়া) গাড়ির বিকট শব্দে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শিশু ও বয়স্কদের ঘুমের মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মাটি উত্তোলনের কারণে কৃষিজমি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়েছেন।

লেখক