ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রেলের ডিজি কর্তৃক পশ্চিম রেলের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন আজ রবিবার সন্ধ্যায় একনেকে অনুমোদিত ও প্রস্তাবিত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন করতে পার্বতীপুরে যাত্রা বিরতি করেন।

তিনি পার্বতীপুর রেলওয়ের দূর্বল হয়ে পড়া লাইনসমূহের খোঁজ-খবর নেন। তিনি রাতে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার (কেলোকা) গেস্ট হাউজে রাত্রি যাপন শেষে সোমবার সকালে সৈয়দপুর ও চিলাহাটীর উদ্দেশ্যে যাত্রা করবেন।

এসময় তার সাথে ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম আবু হেনা মোস্তফা আলম, ডিইএন-২ পাকশী নাজিব কায়সার, ডিটিও পাকশী হাসিনা খাতুন সহ রেলওয়ের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা।

রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম আবু হেনা মোস্তফা আলম কালের কণ্ঠ’কে জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে সরকারের রেল মন্ত্রনালয় একনেকের সভায় অনুমোদনকৃত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষনের জন্য ২ হাজার ১১৯ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী-চিলাহাটীসহ পশ্চিমাঞ্চলীয় রেলের ৫১৯ কিলোমিটার রেলপথ উন্নয়নে কাজ শুরু হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে এলাকা পরিদর্শনের কাজ করা হচ্ছে।

কিন্তু রেলওয়ের মহা পরিচালক (ডিজি) আফজাল হোসেন জানান, তিনি কোন বিশেষ কাজকে উপলক্ষ্য করে আসেননি। এটি তার একটি রুটিন ওয়ার্ক।

লেখক