ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমান

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও স্থানীয় সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুকসহ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নব-গঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সমন্বিত উদ্যোগে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

লেখক