ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

বি এম আলামিন ইসলাম
কয়রা প্রতিনিধিঃ

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ। এ সময় বক্তৃতা করেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকন, সদস্য বিএম আল আমিন, ইউনুস আলী, মুশফিকুর রহমান, মাছুম বিল্লাহ, আতাউর রহমান তুহিন ফরহাদ হোসেন, আশিকুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হামলা ও ভয়ভীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।

লেখক