ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে একসঙ্গে তিন সন্তানের জন্ম

#মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ

 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে একটি পুত্র ও দুটি কন্যা শিশু রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বইছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। প্রসূতি মোছাঃ তামান্না (২২) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, মা ও নবজাতক তিন শিশু বর্তমানে সুস্থ রয়েছেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও প্রতিবেশীরা নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন এবং পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছেন।

লেখক