ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শিবগঞ্জের আটমূলে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

মোঃ তহিদুল ইসলাম ​
শিবগঞ্জ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
​শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল, ইউপি সদস্য শাহাজাদাসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লেখক