ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

চিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

চিকিৎসাসেবায় অবহেলা, রোগীদের খাবার ব্যবস্থাপনায় অনিয়ম কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

স্বাস্থ্য সচিব বলেন, সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা বাড়াতে আন্তরিকতা ও সেবার মান উন্নয়নের বিকল্প নেই।

তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ চলমান রয়েছে।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য সচিব। সেখানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ নাজনীন ডেইজিসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সচিব জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। চলমান পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লেখক