ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

বিএম আলামিন ইসলাম
কয়রা প্রতিনিধি :

নদীর চরে গোলবাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরাশিকারীরা। খবর পেয়েই মাংসহ সহ নৌকা জব্দনদীর চরে গোলবাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরাশিকারীরা। খবর পেয়েই মাংসহ সহ নৌকা জব্দ করলো বন বিভাগের সদস্যরা। এমন ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করেছে।

এ সময় ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। বন বিভাগ জানায়, রবিবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে উপজেলার ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকার নদীর চর হতে এ সকল হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে চোরা শিকারীরা রাত্রে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলার প্রস্তুুুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। করলো বন বিভাগের সদস্যরা। এমন ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করেছে।

এ সময় ২ টি হরিণের মাথা, ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। বন বিভাগ জানায়, রবিবার (২ আগষ্ট) রাত ৯ টার দিকে উপজেলার ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকার নদীর চর হতে এ সকল হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে চোরা শিকারীরা রাত্রে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলার প্রস্তুুুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

লেখক